Dhaka ১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

ভোলায় বিদ্যুৎ কেন্দ্রের গেটে তালা, ভিতরে ইউএনও-ওসিসহ কর্মকর্তারা আটকা

  • Reporter Name
  • Update Time : ০৯:১৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ১১৫ Time View

ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবি মানা না হওয়ায় এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ না করায় বোরহানউদ্দিন ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের মূল গেটে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন স্থানীয় আন্দোলনকারীরা। এতে কেন্দ্রের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রনজিৎ চন্দ্র দাস, ওসি সিদ্দিকুর রহমানসহ প্লান্টের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে প্লান্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় সমাধান না হওয়ায় বিক্ষোভকারীরা গেটে তালা লাগিয়ে দেন। পাওয়ার প্লান্টের ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার ক্ষমতা তাদের নেই, বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এরপরও আন্দোলনকারীরা গেটে তালা লাগিয়ে তাদের ভেতরে আটকে রেখেছেন।

ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনকারীরা সকাল থেকেই গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধের হুঁশিয়ারি দিয়ে জেলা সদর, বোরহানউদ্দিন ও লালমোহনে বিভিন্ন কর্মসূচি পালন করেন। বেলা ১১টায় ভোলা প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে সমাবেশ শেষে তারা ট্রাকযোগে বোরহানউদ্দিনে যান এবং আবদুল জব্বার কলেজ মাঠে আরেকটি সমাবেশে অংশ নেন।

ঘোষণা অনুযায়ী শাহাবাজপুর গ্যাস ক্ষেত্রের বদলে আন্দোলনকারীরা ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সামনে গিয়ে অবস্থান নেন। সেখানে তারা বিক্ষোভ শুরু করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা নিরাপত্তা বেষ্টনী তৈরি করেন। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

ভোলায় বিদ্যুৎ কেন্দ্রের গেটে তালা, ভিতরে ইউএনও-ওসিসহ কর্মকর্তারা আটকা

Update Time : ০৯:১৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫