Dhaka ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

মোংলায় অপহৃত পর্যটক নারী উদ্ধার, অপহরণকারী আটক

  • Reporter Name
  • Update Time : ১২:৪৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৬৯ Time View

সুন্দরবন ভ্রমণে এসে অপহৃত হওয়া এক তরুণীকে (১৮) উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মোংলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার এবং অপহরণকারী সাগর মোল্লাকে (২৫) আটক করা হয়।

রোববার (১১ জানুয়ারি) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড জানায়, গত ২০ ডিসেম্বর ওই তরুণী সুন্দরবন ভ্রমণে আসেন। এসময় সাগর মোল্লা তাকে করমজলে পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে খুলনার দাকোপ থানার বানিয়াশান্তা এলাকায় নিয়ে আটকে রাখে। দীর্ঘ সময় ওই তরুণী বাড়িতে না ফেরায় তার স্বামী সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শনিবার সন্ধ্যায় ভুক্তভোগীর স্বামী খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় স্ত্রীকে বানিয়াশান্তা থেকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করেন। এসময় অপহরণকারী সাগর মোল্লা নিজেকে তরুণীর ভাই পরিচয় দিয়ে মোংলা বাসস্ট্যান্ড এলাকায় তাদের গতিরোধ করে এবং পুনরায় ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি কোস্টগার্ডকে জানানো হলে মোংলা বেইসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অপহৃত নারীকে উদ্ধার এবং অপহরণকারীকে হাতেনাতে আটক করে।

উদ্ধার হওয়া তরুণী ও আটক অপহরণকারীকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড জানায়, উপকূলীয় এলাকায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

মোংলায় অপহৃত পর্যটক নারী উদ্ধার, অপহরণকারী আটক

Update Time : ১২:৪৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬