Dhaka ০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

রান্নাঘরের মেঝে খুঁড়ে গুলি উদ্ধার, অস্ত্র ও ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১২:০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ২১৭ Time View

ফরিদপুরের সদরপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার চর কৃষ্ণপুর গ্রামে এই অভিযান চালানো হয়।

গ্রেফতার হওয়া যুবকের নাম শেখ সাদী (৩৫)। তিনি চর কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে শেখ সাদীর বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। তল্লাশিকালে তার রান্নাঘরের মেঝে খুঁড়ে পুঁতে রাখা অবস্থায় ৭.৬৬ মডেলের দুটি পিস্তলের গুলি এবং দেশীয় ধারালো অস্ত্র (ছুরি ও রামদা) উদ্ধার করা হয়। এছাড়া বসতঘরের টিনের চালার ভেতর থেকে ৪২০ পিস ইয়াবা জব্দ করা হয়।

অভিযান শেষে গ্রেফতার শেখ সাদীকে সদরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

রান্নাঘরের মেঝে খুঁড়ে গুলি উদ্ধার, অস্ত্র ও ইয়াবাসহ যুবক গ্রেফতার

Update Time : ১২:০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫