Dhaka ০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

লিভারপুল স্কোয়াডে নেই সালাহ; চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে নতুন ধাক্কা

  • Reporter Name
  • Update Time : ০২:৫৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৮২ Time View

লিভারপুলের সময়টা একদমই ভালো যাচ্ছে না। শেষ তিন ম্যাচে শুধু একটি জয় পেয়েছে আর্নে স্লটের দল, বাকি দুইটি ড্র। এই সময়টাতেই শুরুর একাদশে জায়গা হারিয়েছেন দলের অন্যতম তারকা মোহাম্মদ সালাহ।

আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও স্কোয়াডে নাও থাকতে পারেন মিশরীয় এই ফরোয়ার্ড।

ব্রিটিশ গণমাধ্যম Sky Sports UK জানিয়েছে, লিভারপুল তাদের ম্যাচ স্কোয়াড ঘোষণায় সালাহকে বাদ দিতে পারে। যদিও ক্লাব এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

সম্প্রতি নিজের অবস্থান নিয়ে ক্ষোভ ঝেড়েছিলেন সালাহ। তিনি দাবি করেন, দলের খারাপ ফর্মের দায় তার ওপর চাপানো হচ্ছে এবং তাকে যেন ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে। আরও অভিযোগ করেন, গ্রীষ্মে ক্লাব যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তা মানা হয়নি।

সালাহ বলেন,

‘অনেকে পুরো দোষটা আমার ওপর চাপাচ্ছে। ক্লাব আমাকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন আমি বেঞ্চে। মনে হচ্ছে, কেউ আমাকে আর চাইছে না।’

মৌসুমের শুরুতে দুর্দান্ত ফর্মে থাকা লিভারপুল প্রথম পাঁচ ম্যাচের সবগুলো জিতে শীর্ষে ছিল। তবে এরপরই শুরু হয় পতন। ধারাবাহিক হারের ফলে তারা এখন লিগ টেবিলের নবম স্থানে নেমে গেছে।

চ্যাম্পিয়ন্স লিগেও ভালো করতে পারছে না লিভারপুল। শেষ ম্যাচে ডাচ ক্লাব PSV Eindhoven–এর কাছে ৪–১ ব্যবধানে হেরে গ্রুপে ১৩তম স্থানে আছে স্লটের দল।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

লিভারপুল স্কোয়াডে নেই সালাহ; চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে নতুন ধাক্কা

Update Time : ০২:৫৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫