
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সাংবাদিক সমাজের দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়নে স্বল্প সময়ের মধ্যেই কয়েকটি অধ্যাদেশ জারি করার চেষ্টা করা হবে।
সোমবার (১৫ ডিসেম্বর) তথ্য ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ বর্তমানে স্বৈরাচারী শাসনব্যবস্থা থেকে গণতন্ত্রের পথে অগ্রসর হচ্ছে। এই গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া নির্বাচনের মধ্য দিয়েই সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে রাষ্ট্রের দায়িত্ব সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা। একই সঙ্গে সাংবাদিকদেরও নিজেদের পেশাগত দায়িত্ব ও নৈতিকতা সম্পর্কে সচেতন থাকতে হবে।
সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সম্প্রচার কমিশন আইন প্রণয়ন এবং গণমাধ্যমের স্বায়ত্তশাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন করার উদ্যোগ নেওয়া হবে। এসব পদক্ষেপ গণমাধ্যমকে আরও স্বাধীন ও দায়িত্বশীল করতে সহায়ক হবে বলেও তিনি মন্তব্য করেন।
Reporter Name 














