Dhaka ০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

সেনাবাহিনীর দোকানে ট্রাম্প পরিবারের মদ বিক্রি

||বিএন আহাম্মেদ || মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনীতিতে আসার আগেই ছিলেন একজন বড় ব্যবসায়ী। দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও তার পারিবারিক প্রতিষ্ঠান ‘ট্রাম্প অর্গানাইজেশন’ বিভিন্ন পণ্য বিক্রি চালিয়ে যাচ্ছে—যার মধ্যে আছে বাইবেল, হুডি, কম্বল, জুতা এবং এখন নতুনভাবে যুক্ত হয়েছে মদ।

মার্কিন বাণিজ্য সাময়িকী ফোর্বেস জানায়, মার্কিন সেনাবাহিনীর শুল্কমুক্ত দোকানগুলোতে ট্রাম্প ব্র্যান্ডের মদ ও সিডার বিক্রি হচ্ছে। এসব বিক্রি থেকে লাভ যাচ্ছে ট্রাম্প পরিবারের অ্যাকাউন্টে। সমালোচকরা বলছেন, এই উপায়ে প্রেসিডেন্ট ট্রাম্প বেতনের বাইরে অতিরিক্ত আর্থিক সুবিধা পাচ্ছেন, যা ক্ষমতার অপব্যবহারের শামিল।

ফোর্বেসের রিপোর্টে বলা হয়, ওয়াশিংটন ডিসি ও ভার্জিনিয়ার সেন্টারভিলের সামরিক শুল্কমুক্ত দোকানগুলোতেই এই মদ বিক্রি হচ্ছে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলেও ট্রাম্প প্রশাসন দাবি করছে—এতে কোনো নিয়ম ভাঙা হয়নি এবং প্রেসিডেন্টের সরাসরি কোনো ভূমিকা নেই।

তবে পর্যবেক্ষক সংস্থাগুলো তা মানতে নারাজ। তাদের মতে, বিষয়টি আইনের লঙ্ঘন না হলেও নীতিগতভাবে ভুল। নাগরিক অধিকার সংগঠন ‘ক্রিউ’-এর মুখপাত্র জর্ডন লিবোউইৎজ বলেন, সরকারের পক্ষ থেকে যদি ট্রাম্প প্রতিষ্ঠানের পণ্য পাইকারি দরে কেনা হয়, তাহলে তা আসলে সংবিধানের বিরোধিতা করে এবং প্রেসিডেন্টকে বাড়তি সুবিধা দেয়।

সমালোচকরা আরও বলছেন, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকার ফলে ট্রাম্পের পারিবারিক ব্যবসা ব্যাপকভাবে লাভবান হচ্ছে। গল্ফ মার্কারে প্রেসিডেন্টের সিল ব্যবহার থেকে শুরু করে হোয়াইট হাউসে নিজের ছবি সম্বলিত কফি টেবিল বই বিক্রি—সবকিছুতেই মুনাফা তোলা হচ্ছে। এখন তালিকায় যুক্ত হয়েছে ট্রাম্প ওয়াইন ও সিডার।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

সেনাবাহিনীর দোকানে ট্রাম্প পরিবারের মদ বিক্রি

Update Time : ০৯:৪৫:০৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫