Dhaka ০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

একক নামে সিমকার্ডের সংখ্যা কমে আসছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

|| বিএন আহাম্মেদ || সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে একক নামে মোবাইল সিমকার্ডের সংখ্যা কমানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এখন একজন সর্বোচ্চ ১০টি সিম ব্যবহার করতে পারেন, যা আগামী নির্বাচনের আগে কমিয়ে ৭টিতে আনা হবে।

রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক সন্ত্রাসী অবৈধভাবে অন্যের নামে নেওয়া সিমকার্ড ব্যবহার করে অপরাধ করে থাকে। এতে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা কঠিন হয়। তাই ব্যক্তি পর্যায়ে রেজিস্টার করা সিমের সংখ্যা ধীরে ধীরে কমিয়ে ভবিষ্যতে দুইটিতে আনা হবে।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সরকার সমান সুযোগের পরিবেশ তৈরিতে কাজ করছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা থাকলে নির্বাচন আরও স্বচ্ছভাবে সম্পন্ন হবে।

এছাড়া তিনি জানান, গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কারণে বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারও কমেছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

একক নামে সিমকার্ডের সংখ্যা কমে আসছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Update Time : ০৩:৩৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫