Dhaka ০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

হাদির ওপর হামলা ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলা বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চান সাদিক কায়েম

  • Reporter Name
  • Update Time : ০৪:৫০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ২২৬ Time View

ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএসএম নাসির উদ্দিনের মন্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে উল্লেখ করায় সিইসির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান তিনি।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে সাদিক কায়েম বলেন, পুরো ছাত্র-জনতার পক্ষ থেকে তিনি সিইসির মন্তব্যের নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন। একই সঙ্গে দায়িত্বশীল অবস্থান থেকে বক্তব্য প্রত্যাহার করে দ্রুত ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

ব্রিফিংয়ে সাদিক কায়েম হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদ জানিয়ে তিন দফা দাবি উত্থাপন করেন। তিনি বলেন, এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে সারাদেশের মুক্তিকামী ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর গণআন্দোলনের পথে যাওয়া হবে।

প্রথম দাবিতে তিনি বলেন, হাদির ওপর হামলার সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সবাইকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করে যাদের গাফিলতি প্রমাণিত হবে, তাদের বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে হামলাকে সমর্থন বা উসকানি দেওয়া গোষ্ঠীগুলোকে সামাজিকভাবে বয়কটের আহ্বান জানান তিনি।

দ্বিতীয় দাবিতে সাদিক কায়েম বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। সংগঠনটির সব স্তরের সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধার নিশ্চিত করার দাবি জানান তিনি।

তৃতীয় দাবিতে তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে। অভিযুক্তদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার কথাও বলেন তিনি।

এর আগে একই দিন রাজধানীর গুলশানে ‘ইয়ুথ ভোটার’ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন শরিফ ওসমান হাদির ওপর হামলাকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, নির্বাচনের সময় এ ধরনের কিছু ঘটনা ঘটে থাকে এবং এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের অবনতি হয়নি। সিইসির এই বক্তব্যের পরই রাজনৈতিক ও ছাত্র মহলে সমালোচনার সৃষ্টি হয়।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

হাদির ওপর হামলা ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলা বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চান সাদিক কায়েম

Update Time : ০৪:৫০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫