Dhaka ০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

হাদির মৃত্যু ঘিরে রাজশাহীতে উত্তেজনা

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১১৯ Time View

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজশাহী নগরীতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগের রাজশাহী মহানগর কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেয়।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টার দিকে বুলডোজার নিয়ে আন্দোলনকারীরা নগরীর কুমারপাড়ায় অবস্থিত দোতলা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর শুরু করে। প্রায় এক ঘণ্টা ধরে একটি বুলডোজার দিয়ে ভবনটি ভেঙে ফেলা হয়। পরে রাত আড়াইটার দিকে আরেকটি বুলডোজার এনে অবশিষ্ট অংশ গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

ভাঙচুর শেষে ভোররাতে আন্দোলনকারীরা এলাকা ত্যাগ করেন। সকালে স্থানীয় সাধারণ মানুষ ভবনের ধ্বংসস্তূপ থেকে ইট ও রড সংগ্রহ করতে দেখা যায়।

এর আগে রাত ১১টার দিকে হাদি হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে অবস্থান নেয়। সেখানে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ ও ভারতবিরোধী স্লোগান দেন।

একই সময়ে সাহেব বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জুলাই ৩৬ মঞ্চের নেতাকর্মীরাও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে বুলডোজার দিয়ে আওয়ামী লীগের মহানগর কার্যালয় ভেঙে ফেলা হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

হাদির মৃত্যু ঘিরে রাজশাহীতে উত্তেজনা

Update Time : ০৪:৩৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫