Dhaka ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

১৯৮৮ সালের নির্বাচনে আমার প্রতীক ছিল সাইকেল: ফখরুলের স্মৃতিচারণ

  • Reporter Name
  • Update Time : ০৩:১৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৭৩ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রজীবনের রাজনীতি ও স্বাধীনতা পরবর্তী সময়ের অভিজ্ঞতা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্মৃতিচারণমূলক পোস্ট দিয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) ফেসবুকে দেওয়া সেই বার্তায় তিনি জানান, খুব অল্প বয়স থেকেই তিনি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

ফখরুল লিখেছেন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। পরিবারে রাজনৈতিক পরিবেশ থাকলেও আত্মনির্ভরশীলভাবে নিজের অবস্থান তৈরি করতে চেয়েছিলেন সবসময়। স্বাধীনতার পরও তিনি তৃণমূল রাজনীতি দিয়ে পথচলা শুরু করেন।

তিনি আরও স্মরণ করেন, ঠাকুরগাঁওয়ের ওয়াহিদের একটি স্ট্যাটাস তাকে অতীত দিনের স্মৃতিতে ফিরিয়ে নিয়েছে। ফখরুল জানান, সরকারি চাকরি ছেড়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন এবং বিপুল ভোটে জয়লাভ করেন।

ফেসবুক পোস্টের শেষে ফখরুল লেখেন, ১৯৮৮ সালের সেই পৌরসভা নির্বাচনে তার প্রতীক ছিল ‘সাইকেল’।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

১৯৮৮ সালের নির্বাচনে আমার প্রতীক ছিল সাইকেল: ফখরুলের স্মৃতিচারণ

Update Time : ০৩:১৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫