Dhaka ০৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

ইনস্টাগ্রাম খালি করে ‘বিদায়’ বললেন পাকিস্তানি অভিনেত্রী আলিজেহ শাহ

হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া থেকে নিজের সব ছবি মুছে দিলেন পাকিস্তানের জনপ্রিয় তরুণ অভিনেত্রী আলিজেহ শাহ। ইনস্টাগ্রাম খালি করে দেওয়ার পর তার ভক্তরা দারুণভাবে বিস্মিত হয়েছেন।

সব ছবি মুছে ফেলার পর একটি ভিডিও বার্তা শেয়ার করেন তিনি। সেখানে আলিজেহ জানান, নিজের অতীতকে পেছনে ফেলে জীবনে নতুনভাবে মনোযোগ দিতে চান। তিনি বলেন, দুঃখ–কষ্টের কারণে এমন অনেক সিদ্ধান্ত নিয়েছিলেন, যা আজ বুঝতে লজ্জা লাগে। তাই নিজের পুরোনো সব ছবি মুছে দিয়েছেন।

ভিডিওতে আরও বলেন, তিনি জানেন না কবে ইনস্টাগ্রামে ফিরবেন। তবে স্পষ্ট করে জানান, আগের ছবিগুলো আর ফিরে আসবে না, আর পুরোনো আলিজেহও নয়। এভাবেই ‘একটু বিদায়’ জানালেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় তার এই ঘোষণা দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক ভক্ত তার সিদ্ধান্তে হতাশ হলেও অনেকেই মানসিক স্বাস্থ্যের জন্য এমন একটি পদক্ষেপ নেওয়ায় তাকে সমর্থন জানিয়েছেন।

এ মুহূর্তে অভিনয় থেকে দূরে আছেন আলিজেহ। ২০১৮ সালে শোবিজে আসার পর ‘ইশক তামাশা’ নাটকে অভিনয় করে তিনি জনপ্রিয়তা পান। মাত্র ২৫ বছর বয়সে তিনি ‘মেরা দিল মেরা দুশমন’, ‘হুর পরী’, ‘জো তু চাহে’, ‘এহদ-ই-ওয়াফা’সহ বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

ইনস্টাগ্রাম খালি করে ‘বিদায়’ বললেন পাকিস্তানি অভিনেত্রী আলিজেহ শাহ

Update Time : ০৩:১৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫