
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেল র্যালি ও শোভাযাত্রা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৪ নভেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বার্তায় এ সিদ্ধান্ত জানান।
বার্তায় বলা হয়, বিভিন্ন জেলা ও মহানগরে নির্বাচনী এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা বাড়ছে। এসব কর্মসূচিতে দুর্ঘটনা ও আহত হওয়ার ঘটনা ঘটায় দলের আমির সব ধরনের মোটরসাইকেল র্যালি ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছেন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, দলটি সবসময় জনস্বার্থকে গুরুত্ব দেয়। সাম্প্রতিক শোভাযাত্রাগুলো কিছু মানুষের অসুবিধার কারণ হওয়ায় নেতাকর্মীদের এমন কর্মসূচি না করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিএন আহাম্মেদ 















