Dhaka ০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

ঢাকা–করাচি রুটে সপ্তাহে তিন দিন ফ্লাইট দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ১৮০ Time View

ঢাকা থেকে পাকিস্তানের করাচি রুটে সপ্তাহে তিন দিন সরাসরি ফ্লাইট চালাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (৩ ডিসেম্বর) পাকিস্তানের ফরেন সার্ভিস একাডেমিতে এক বক্তব্যের ফাঁকে এ তথ্য জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান। পাকিস্তানের দৈনিক দ্য নিউজ–এর বরাতে জিও টিভি এ তথ্য প্রকাশ করেছে।

হাইকমিশনার ইকবাল হুসেইন খান বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিমানের তিনটি সাপ্তাহিক ফ্লাইট করাচিতে যাবে।

ভারতের আকাশসীমা ব্যবহার করে এ রুটে উড়োজাহাজ চলাচল করবে কি না, এমন প্রশ্নে তিনি জানান—যেভাবে ভারতীয় উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে পারে, সেভাবেই বিমানের ফ্লাইটও ভারতের ওপর দিয়ে যাতায়াত করবে।

তবে ভারতের নিষেধাজ্ঞার কারণে পাকিস্তানের কোনো বিমান সংস্থা এখনই ঢাকা রুটে ফ্লাইট চালু করতে পারবে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

ঢাকা–করাচি রুটে সপ্তাহে তিন দিন ফ্লাইট দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

Update Time : ০৯:৫৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫