
সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে লোকালয়ে চলে আসা একটি হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (২৫ডিসেম্বর) সকাল ৯ টায়, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বনবিভাগের সদস্যরা হরিণটিকে উদ্ধার করেন।
বনবিভাগ সূত্রে জানা যায়, দিকভ্রান্ত হয়ে হরিণটি লোকালয়ের দিকে চলে আসলে স্থানীয়রা বিষয়টি বনবিভাগকে জানায়। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বনকর্মীরা নিরাপদে হরিণটিকে উদ্ধার করেন। উদ্ধারকৃত হরিণটি সুস্থ থাকায় প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে সুন্দরবনের কলাগাছিয়া এলাকায় পুনরায় অবমুক্ত করা হয়। এবিষয়ে বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। লোকালয়ে বন্যপ্রাণী চলে এলে স্থানীয়দের আতঙ্কিত না হয়ে দ্রুত বনবিভাগকে জানানোর আহ্বান জানান তিনি।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতার বার্তাও ছড়িয়ে পড়েছে।
Reporter Name 















