Dhaka ১০:২১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

সাতক্ষীরায় ‘ভোটের গাড়ি’: প্রধান উপদেষ্টার বার্তা নিয়ে সচেতনতামূলক প্রচারণা শুরু

  • Reporter Name
  • Update Time : ০১:১৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১৩৯ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের গণভোটকে সামনে রেখে সাতক্ষীরায় শুরু হয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভানের কার্যক্রম। ‘ভোটের চাবি আপনার হাতে’—এই স্লোগান নিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে এই সুপার ক্যারাভানে বিশাল এলইডি পর্দার মাধ্যমে নির্বাচন ও গণভোট নিয়ে জনসচেতনতামূলক ভিডিও প্রচার করা হয়। এছাড়া শিল্পীদের পরিবেশনায় বিভিন্ন দেশাত্মবোধক গান দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের শুরুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি বিশেষ ভিডিও বার্তা প্রচার করা হয়।

ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। সামনে জাতীয় নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোট। জনগণকে সচেতন করতে ১০টি ভোটের গাড়ি সারা দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে।”

সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আক্তার এই কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি জানান, নির্বাচনের আগ পর্যন্ত এই সুপার ক্যারাভান জেলার প্রতিটি উপজেলা সফর করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান এবং জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম।

প্রচারণার পাশাপাশি সেখানে ‘দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক একটি উন্মুক্ত লেখনী বোর্ড ও জনমত বাক্স স্থাপন করা হয়েছে। স্থানীয় তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষ সেখানে নির্বাচন ও দেশ গঠন নিয়ে তাদের মতামত ও পরামর্শ লিখে জমা দিচ্ছেন। এই ভ্রাম্যমাণ প্রচারণার মাধ্যমে জেলার সাধারণ মানুষের কাছে নির্বাচন ও গণভোটের বার্তা পৌঁছে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

সাতক্ষীরায় ‘ভোটের গাড়ি’: প্রধান উপদেষ্টার বার্তা নিয়ে সচেতনতামূলক প্রচারণা শুরু

Update Time : ০১:১৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫