Dhaka ১০:২১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১১:১২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১০৭ Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার শম্ভুপুরা এলাকা সংলগ্ন নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদে একটি অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেয়। পরে দুপুরে কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সালেহ আহম্মদ পাঠান জানান, মরদেহের শরীরে পচন ধরায় পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৫-৬ দিন আগে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

Update Time : ১১:১২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫