Dhaka ০৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

তারেক রহমান ও মাহমুদুর রহমান মান্নার সাক্ষাৎ: দেশ পুনর্গঠনে চাইলেন সহযোগিতা

  • Reporter Name
  • Update Time : ০৭:২২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ১৫৮ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের জানান, এই সফরের মূল উদ্দেশ্য ছিল বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানানো। এটি সম্পূর্ণ একটি সৌজন্য সাক্ষাৎ ছিল এবং এখানে রাজনীতি বা নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি।

মান্না আরও জানান, তারেক রহমান সবার এই স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারেক রহমান তাকে বলেছেন, সবার এই পাশে থাকাতে তিনি নিজেকে একা মনে করছেন না। বরং দেশ গড়ার কঠিন কাজে তিনি সবাইকে পাশে চান।

সাক্ষাৎকালে তারেক রহমান একটি বাসযোগ্য রাজধানী গড়ে তোলা, আধুনিক চিকিৎসা ব্যবস্থা এবং কৃষি খাতের উন্নয়নসহ তার বিভিন্ন মহাপরিকল্পনা বাস্তবায়নে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। রাজনৈতিক মতপার্থক্য ছাপিয়ে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্বও তার কথায় উঠে আসে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

তারেক রহমান ও মাহমুদুর রহমান মান্নার সাক্ষাৎ: দেশ পুনর্গঠনে চাইলেন সহযোগিতা

Update Time : ০৭:২২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬