Dhaka ০৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

জবি শ্রীচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘ কর্তৃক নবীন বরণ অনুষ্ঠান

  • Reporter Name
  • Update Time : ০১:৪৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭৩ Time View

রনজিৎ চন্দ্র রায়, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শ্রীচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘ কর্তৃক সনাতনী শিক্ষার্থীদের (২০২৪-২৫ সেশন) নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি শ্রীমদ্ভাগবতগীতা পাঠের মাধ্যমে শুভারম্ভ হয়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২২২ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জবি শাখা শ্রী চৈতন্য সংঘের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক সুব্রত মজুমদার, ইঞ্জিনিয়ার অপূর্ব সাহা ও ছাত্র ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপংকর চন্দ্র শীল। এছাড়াও সংঘের সাবেক ও বর্তমান দায়িত্বপ্রাপ্ত সদস্যগণ এবং সদ্য ভর্তি হওয়া সনাতনী শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সংঘের কোষাধ্যক্ষ নীলা দে ও যুগ্ম সাধারণ সম্পাদক শুভ দাশ।

এ সময় শ্রী চৈতন্য সংঘের সভাপতি হৃদয় সূত্রধর বলেন, “শ্রী চৈতন্য শিক্ষা সংস্কৃতি সংঘ একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন। এর মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের সনাতনী ভাই-বোনদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ রাখা।” এছাড়াও তিনি দিকনির্দেশনামূলক কিছু কথা বলেন এবং সকল সনাতনী শিক্ষার্থীদের সংঘে যুক্ত হওয়ার আহ্বান জানান।

সনাতনী শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সাংস্কৃতিক মূল্যবোধ জাগ্রত করার মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সনাতনী শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে।

Tag :
Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

জবি শ্রীচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘ কর্তৃক নবীন বরণ অনুষ্ঠান

Update Time : ০১:৪৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫