Dhaka ১১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

ক্ষমতায় এলে আবারও খাল খনন প্রকল্প চালু করবে বিএনপি: তারেক রহমান

  • Reporter Name
  • Update Time : ০২:৫৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ২০২ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দল ক্ষমতায় গেলে কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সোমবার (৮ ডিসেম্বর) ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, জনগণ বিএনপিকে ক্ষমতার দায়িত্ব দিলে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন প্রকল্প আবারও শুরু করা হবে। এ প্রকল্প বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষিতে সেচ ব্যবস্থাকে শক্তিশালী করেছিল।

তারেক রহমান জানান, এক জমিতে তিন ফসল ফলানোর উদ্যোগও বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কৃষির উৎপাদন বাড়াতে এ ধরনের প্রকল্প প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

প্রবাসীদের জন্য নেওয়া সম্ভাব্য উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, রেমিট্যান্স প্রেরণকারী কর্মীদের বিদেশে যাওয়ার পথ ও আয় বৃদ্ধির সুযোগ তৈরি করেছিলেন জিয়াউর রহমান। বিএনপি ক্ষমতায় গেলে প্রবাসীদের স্বার্থরক্ষা ও দক্ষ কর্মী পাঠানোর কাজে আরও জোর দেওয়া হবে।

তরুণদের প্রযুক্তিগত ও ভাষাগত দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি। তারেক রহমান বলেন, প্রযুক্তি ও ভাষার জ্ঞান থাকলে তরুণরা সহজেই কর্মসংস্থান ও আয় বৃদ্ধির সুযোগ পাবে। মানুষের জীবনমান উন্নয়নে বিএনপি এসব খাতে পরিকল্পনা নিয়ে কাজ করছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

ক্ষমতায় এলে আবারও খাল খনন প্রকল্প চালু করবে বিএনপি: তারেক রহমান

Update Time : ০২:৫৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫