Dhaka ০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

গাজীপুরে টিনশেড কলোনিতে ভয়াবহ আগুন: প্রায় ১০০ ঘর পুড়ে ছাই

গাজীপুর মহানগরের কোনাবাড়ী জরুন এলাকার একটি টিনশেড কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০০টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে রুমেল পাঠানের মালিকানাধীন ওই কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পুরো কলোনি ধ্বংস হয়ে যায়।

স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্রতার কারণে তা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট যোগ দেয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বাড়ির মালিক রুমেল পাঠান বলেন, ১০০টি ঘরের একটিতেও কোনো জিনিসপত্র রক্ষা করা যায়নি—সবই পুড়ে গেছে।

শাহ আলম নামের এক পোশাকশ্রমিক জানান, অফিস থেকে ফিরে এসে দেখেন তাঁর সবকিছু আগুনে শেষ হয়ে গেছে—গায়ে থাকা কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।

ভাড়াটিয়া রহিমা বেগম বলেন, কয়েকদিন আগে পাওয়া বেতনের সব টাকা ঘরে ছিল; আগুনে সব হারিয়ে তিনি এখন নিঃস্ব।

স্থানীয় পলাশ মোল্লা জানান, রাস্তা সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলোকে আগুন নেভাতে বেশ কষ্ট করতে হয়েছে।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, আগুন লাগার কারণ ও মোট ক্ষয়ক্ষতি এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

গাজীপুরে টিনশেড কলোনিতে ভয়াবহ আগুন: প্রায় ১০০ ঘর পুড়ে ছাই

Update Time : ০৫:৪১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫