Dhaka ১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে সড়ক অবরোধ, অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায় শ্রমিক বিক্ষোভের কারণে হানিওয়েল গার্মেন্টস লিমিটেড অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় এসে বন্ধের নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। তারা মিতালী ক্লাব থেকে কোনাবাড়ী নতুন বাজার পর্যন্ত শাখা সড়ক বন্ধ করে দেন এবং যানবাহন চলাচল বন্ধ করে দেন। এ সময় চালকদের সঙ্গে শ্রমিকদের তর্কবিতর্কের ঘটনাও ঘটে।

জানা গেছে, গতকাল সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় কারখানার মূল গেটে বন্ধের নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ। নোটিশে বলা হয়, সোমবার শ্রমিকরা অযৌক্তিক দাবি তুলে কারখানার ভেতরে একত্রিত হয়ে উৎপাদন বন্ধ করে দেন এবং বিশৃঙ্খলা তৈরি করেন। এতে কারখানার আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয় এবং রফতানি কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় কোম্পানি বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।

কারখানা কর্তৃপক্ষ দাবি করে, শ্রমিকদের কাজে ফেরার অনুরোধ জানানো হলেও তারা কাজ বন্ধ রাখেন, যা ‘অবৈধ ধর্মঘট’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী আজ থেকে কারখানা বন্ধ রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন করে খোলার দিন জানানো হবে। তবে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে নিয়োজিত কর্মীদের এই আদেশের বাইরে রাখা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ–২ এর কোনাবাড়ী জোনের পরিদর্শক মোর্শেদ জামান জানান, শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে সড়ক অবরোধ, অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ

Update Time : ০২:৩৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫