Dhaka ১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

জামায়াত অফিস ভাঙচুর মামলায় ‘ভোরের কাগজ’-এর সাংবাদিক গ্রেফতার

||বিএন আহাম্মেদ||গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুরের পুরোনো মামলায় শাহ আলম সরকার সাজু (৫৫) নামে এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে গোবিন্দগঞ্জ পৌর শহরের রাজমতি সুপার মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার শাহ আলম সরকার সাজু দৈনিক ভোরের কাগজ-এর গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। তিনি গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৫ এপ্রিল গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে ভাঙচুর ও নেতাকর্মীদের হত্যাচেষ্টার একটি ঘটনা ঘটে। সেই ঘটনার প্রায় ১১ বছর পর, চলতি বছরের ১৯ এপ্রিল আওয়ামী লীগের ২২১ জন নেতাকর্মীসহ অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই মামলাতেই সাংবাদিক শাহ আলম সরকার সাজুকে গ্রেফতার করা হয়েছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

জামায়াত অফিস ভাঙচুর মামলায় ‘ভোরের কাগজ’-এর সাংবাদিক গ্রেফতার

Update Time : ০৩:০১:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫