Dhaka ০৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

টেকনাফ–সেন্টমার্টিন রুটে ট্রলারের ইঞ্জিন বিকল

  • Reporter Name
  • Update Time : ০৯:৫২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৮২ Time View

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে যাত্রীবাহী একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে মাঝ সাগরে আটকে পড়া ৪৫ যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে তাদের উদ্ধার করে সেন্টমার্টিনে পৌঁছে দেওয়া হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, টেকনাফের কায়ুকখালী খাল থেকে ‘এমভি মায়ের দোয়া’ ট্রলারটি ৪৫ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের দিকে রওনা দেয়। শাহপরীর দ্বীপ পার হয়ে বঙ্গোপসাগরের গোলাচর এলাকায় পৌঁছালে শ্যাফট ভেঙে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি ভাসতে থাকে।

খবর পেয়ে কোস্টগার্ড দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রলারসহ যাত্রীদের উদ্ধার করে। পরে উদ্ধার যাত্রীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

টেকনাফ–সেন্টমার্টিন রুটে ট্রলারের ইঞ্জিন বিকল

Update Time : ০৯:৫২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫