Dhaka ০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে কুমিল্লায় বাস দুর্ঘটনা, আহত ৩০

  • Reporter Name
  • Update Time : ০১:৫৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১৭০ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসার পথে কুমিল্লার বাগমারায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন নোয়াখালীর বিএনপি নেতাকর্মীরা। বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

দলীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর মাইজদী রশিদ কলোনী থেকে নেতাকর্মীদের নিয়ে ‘হিমাচল’ পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। রাত ১টার দিকে কুমিল্লার বাগমারা বাজার এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের (ডিভাইডার) ওপর তুলে দেয়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুই জনের অবস্থার অবনতি হলে তাদের জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। গুরুতর আহতরা হলেন— নোয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন জামাল এবং নেয়াজপুর ইউনিয়ন বিএনপি কর্মী ইউসুফ।

বাকি আহতদের কুমিল্লায় প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সযোগে নোয়াখালী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বাসের যাত্রী ও নোয়াখালী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের সোহেল জানান, হঠাৎ বিকট শব্দে বাসটি ডিভাইডারের ওপর উঠে যায়। এতে মুহূর্তের মধ্যে বাসের ৩০ জন আরোহী আহত হন।

নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রিয় নেতা তারেক রহমানকে বরণ করে নিতে নেতাকর্মীরা অত্যন্ত উৎসাহ নিয়ে ঢাকায় আসছিলেন। পথে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় দলীয় নেতাকর্মীরা মর্মাহত।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে কুমিল্লায় বাস দুর্ঘটনা, আহত ৩০

Update Time : ০১:৫৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫