Dhaka ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

বহুদলীয় গণতন্ত্র ও বাকস্বাধীনতা রক্ষায় বেগম জিয়ার অবদান অবিস্মরণীয়: ফখরুল

  • Reporter Name
  • Update Time : ০৭:২৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ১৯৭ Time View

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র, মুক্তবাজার অর্থনীতি ও বাকস্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন এবং সেই পতাকা হাতে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়েছিলেন। সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক চেম্বার অব কমার্স বাংলাদেশ আয়োজিত এক শোকসভায় তিনি এসব কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এই সভায় মির্জা ফখরুল বলেন, বেগম জিয়া কেবল বিএনপির নেত্রী ছিলেন না, তিনি ছিলেন পুরো দেশের নেত্রী। গণতন্ত্রের জন্য তার লড়াই ও ত্যাগ বিশ্ববাসী দেখেছে। মিথ্যা মামলায় তাকে বছরের পর বছর নির্জন কারাগারে অমানবিক পরিবেশে রাখা হয়েছিল। ৫ বছরের সাজাকে অন্যায়ভাবে বাড়িয়ে ১০ বছর করা হয়েছিল। কারাগারে যাওয়ার সময় তিনি হেঁটে গেলেও মুক্তি পাওয়ার সময় তাকে হুইলচেয়ারে ফিরতে হয়েছে।

বেগম জিয়ার উদার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে ফখরুল বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অত্যন্ত অসুস্থ অবস্থায়ও তিনি প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতি না করে ঐক্যের মাধ্যমে দেশ গড়ার ডাক দিয়েছিলেন। তার জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতিই প্রমাণ করে এ দেশের মানুষের হৃদয়ে তার স্থান কতটা গভীরে।

মির্জা ফখরুল আরও বলেন, বেগম জিয়া আমাদের মাঝে নেই, তবে তার স্বপ্নগুলো বাস্তবায়ন করাই এখন আমাদের মূল লক্ষ্য। বর্তমানে দেশকে পিছিয়ে দেওয়ার অনেক ষড়যন্ত্র চলছে। শোককে শক্তিতে রূপান্তর করে সকল চক্রান্ত রুখে দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে তিনি ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

বহুদলীয় গণতন্ত্র ও বাকস্বাধীনতা রক্ষায় বেগম জিয়ার অবদান অবিস্মরণীয়: ফখরুল

Update Time : ০৭:২৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬