Dhaka ১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

দুই দশক পর শুরু বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন বৈঠক

||বিএন আহাম্মেদ ||দীর্ঘ ২০ বছর পর আবারও বসেছে বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) বৈঠক। সোমবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে শুরু হয় এ বৈঠক।

বাংলাদেশের পক্ষে বৈঠকে অংশ নিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল। অপরদিকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করছেন দেশটির জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিকের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ সুরক্ষা, কৃষি, ব্যাংকিং, আর্থিক সেবা, জ্বালানি সহযোগিতা এবং শিক্ষা ও প্রযুক্তি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার সম্ভাবনাও রয়েছে।

জানা গেছে, বৈঠকের পরদিন মঙ্গলবার (২৮ অক্টোবর) পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে যাবেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

উল্লেখযোগ্যভাবে, সর্বশেষ বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

দুই দশক পর শুরু বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন বৈঠক

Update Time : ০১:৪৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫