Dhaka ০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

রাকসুর সাবেক ভিপি রিজভীর সঙ্গে বর্তমান প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

||রাবি প্রতিনিধি||

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) বর্তমান প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাকসুর সাবেক ভিপি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাকসু ভবনে এ সাক্ষাতে সমসাময়িক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা।

রাকসু কার্যালয় পরিদর্শনকালে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে রুহুল কবির রিজভী আবেগাপ্লুত হয়ে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ও সুন্দরতম একটি বিশ্ববিদ্যালয়। শিক্ষা ও গবেষণায় এখানকার শিক্ষার্থীরা বরাবরই কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে। তবে বিগত ১৭ বছর এই বিশ্ববিদ্যালয় সন্ত্রাসী গোষ্ঠীর দখলে ছিলো—যারা শিক্ষার্থীদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে। হলে সিট বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে এবং দীর্ঘদিন ধরে রাকসু নির্বাচন হতে দেয়নি।

তিনি আরও বলেন, রাকসু এমন একটি প্ল্যাটফর্ম যেখানে শিক্ষার্থীরা তাদের মতামত ও আবেগ প্রকাশ করতে পারে। যদি বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় আসে, তাহলে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাকসুর নবনির্বাচিত ভিপি ও শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাউদ্দিন আম্মার, এজিএস সালমান সাব্বিরসহ অন্যান্য নবনির্বাচিত নেতৃবৃন্দ।

মো. বিপ্লব উদ্দীন

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

রাকসুর সাবেক ভিপি রিজভীর সঙ্গে বর্তমান প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

Update Time : ০১:০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫