Dhaka ০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

২০ বছরের সার ব্যবসা টিকাতে রাণীশংকৈলে চেয়ারম্যান বকুলের স্বেচ্ছায় পদত্যাগ

  • Reporter Name
  • Update Time : ১২:৫০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১৩৩ Time View

||হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি ||

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৬নং কাশিপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান বকুল নিজের জনপ্রতিনিধির পদ ছেড়ে দিয়েছেন শুধুমাত্র দীর্ঘদিনের সার ব্যবসা ধরে রাখতে। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই শুক্রবার (৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাতিজা বেগমের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ইউএনও বিষয়টি নিশ্চিত করে জানান, আবেদনটি জেলা প্রশাসনের ডিডিএলজি কার্যালয়ে পাঠানো হয়েছে।

মুঠোফোনে কথা হলে আতিকুর রহমান বকুল জানান, ২৫ নভেম্বর ২০২৫-এ সরকারের জারি করা নতুন প্রজ্ঞাপনের কারণে তিনি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হন। ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়—বিএডিসি ও বিসিআইসির রাসায়নিক সার ডিলাররা কোনো জনপ্রতিনিধির পদে থাকলে ডিলারশিপ বাতিল করে দেওয়া হবে। নতুন নিয়ম কার্যকর হচ্ছে ৭ ডিসেম্বর থেকে।

তিনি বলেন, “দুই দশক ধরে সার ব্যবসার সঙ্গে জড়িত। এই ব্যবসা আমার পরিবারের মূল আয়ের উৎস। নিয়ম অনুযায়ী ডিলারশিপ রাখতে চাইলে চেয়ারম্যানের পদ ছাড়াই ছিল একমাত্র পথ। তাই নিজেই সরে দাঁড়িয়েছি। আমার মেয়াদ শেষ হতে বাকি ছিল আরও এক বছর।”

ইউএনও খাতিজা বেগম জানান, চেয়ারম্যান যেহেতু স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, তাই ইউনিয়নের সেবা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, এজন্য প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, আতিকুর রহমান বকুল ২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে ৯ হাজার ৩০০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা হামিদুর রহমান পান ৭ হাজার ২০০ ভোট। ২০২২ সালের ১ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

২০ বছরের সার ব্যবসা টিকাতে রাণীশংকৈলে চেয়ারম্যান বকুলের স্বেচ্ছায় পদত্যাগ

Update Time : ১২:৫০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫