Dhaka ০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

এশিয়ান কাপের আগে প্রস্তুতি যাচাইয়ে থাইল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ নারী দল

এশিয়ান কাপের আগে নিজেদের প্রস্তুতি কতটা এগিয়েছে তা যাচাই করতে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। শুক্রবার (২৪ অক্টোবর) ব্যাংককে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

এর আগে থাইল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হারের অভিজ্ঞতা আছে বাংলাদেশের। এক যুগ আগে এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে ৯-০ গোলের ব্যবধানে হেরেছিল লাল-সবুজরা। তবে এবার আত্মবিশ্বাসে ভরপুর আফঈদা খন্দকাররা।

এই সফরে থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। আসন্ন এশিয়ান কাপের প্রস্তুতি কেমন, তা দেখার সুযোগ পাবেন প্রধান কোচ পিটার বাটলার। চট্টগ্রামে টানা অনুশীলন শেষে দল এখন প্রস্তুত প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ের জন্য।

র‌্যাঙ্কিংয়ে পার্থক্য স্পষ্ট—বাংলাদেশ যেখানে ১০৪ নম্বরে, থাইল্যান্ড আছে ৫৩তম স্থানে। থাইরা একবার নারী বিশ্বকাপ খেলেছে এবং ১৭ বার এশিয়ান কাপে অংশ নিয়েছে, যার মধ্যে একবার শিরোপা জিতেছে। অন্যদিকে, বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলতে যাচ্ছে, যদিও তারা ইতোমধ্যে দু’বার সাফ চ্যাম্পিয়ন হয়েছে।

দলের গোলরক্ষক কোচ বলেন, “আমরা দুর্বল দিকগুলো কাটিয়ে উঠতে এবং প্রতিপক্ষের শক্তির জায়গাগুলো বোঝার চেষ্টা করছি। মেয়েরা কোচের নির্দেশনা অনুযায়ী পরিশ্রম করছে। আমরা টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিক থেকে সেরাটা দিতে কাজ করছি।”

বাংলাদেশের এশিয়ান কাপ গ্রুপে রয়েছে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। থাইল্যান্ডের বিপক্ষে এই ম্যাচগুলো তাই টুর্নামেন্টের আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছে দলীয় ব্যবস্থাপনা।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

এশিয়ান কাপের আগে প্রস্তুতি যাচাইয়ে থাইল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ নারী দল

Update Time : ১২:৫৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫