Dhaka ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

হারলেও অনন্য বিশ্বরেকর্ড রোনালদোর: টানা ২৫ বছর গোল করার কীর্তি

  • Reporter Name
  • Update Time : ০৬:২৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ১৬৬ Time View

টানা ১০ ম্যাচ জয়ের পর হঠাৎই খেই হারিয়েছে আল নাসর। ড্রয়ের পর এবার হারের মুখ দেখল জর্জে জেসুসের দল। শুক্রবার (৯ জানুয়ারি) আল কাদিসিয়ার কাছে ২-১ গোলে হেরেছে আল নাসর। দলের হারের রাতেও এক অনন্য বিশ্বরেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে পাল্টে যায় দৃশ্যপট। ৫১ মিনিটে জুলিয়ান কুইনোনেস ও ৬৬ মিনিটে নাহিতান নান্দেজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আল কাদিসিয়া। ৮১ মিনিটে পেনাল্টি থেকে এক গোল শোধ করেন রোনালদো। তবে সমতায় ফেরার আর সুযোগ পায়নি আল নাসর।

দল হারলেও এই গোলের মাধ্যমে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন পর্তুগিজ মহাতারকা। প্রথম ফুটবলার হিসেবে টানা ২৫ বছর অন্তত একটি করে গোল করার বিরল নজির স্থাপন করলেন তিনি। পেশাদার ফুটবলে আর কোনো খেলোয়াড়ের এই রেকর্ড নেই। এছাড়া ক্যারিয়ারের ৯৫৮তম গোল করে এক হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে আরও একধাপ এগিয়ে গেলেন সিআরসেভেন।

এই হারের ফলে লিগ টেবিলের শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে আল নাসরের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৪ পয়েন্টে। ১৩ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে তারা। অন্যদিকে আল নাসরকে হারিয়ে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এসেছে আল কাদিসিয়া।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

হারলেও অনন্য বিশ্বরেকর্ড রোনালদোর: টানা ২৫ বছর গোল করার কীর্তি

Update Time : ০৬:২৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬