Dhaka ০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

গুরুতর আহত গুরুতর আহত শ্রেয়াস আইয়ার, নেওয়া হয়েছে আইসিইউতে

||বিএন আহাম্মেদ ||অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলতে গিয়ে ভয়াবহ চোট পেয়েছেন ভারতের ক্রিকেটার শ্রেয়াস আইয়ার। শনিবার সিডনিতে ম্যাচ চলাকালে এক ক্যাচ নিতে গিয়ে তিনি মারাত্মকভাবে আহত হন এবং পরে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে পয়েন্ট থেকে দৌড়ে পিছনে গিয়ে ডাইভ দেন শ্রেয়াস। এ সময় তার বাঁ পাশের পাঁজরের নিচে গুরুতর আঘাত লাগে। মাঠ ছাড়ার কিছুক্ষণ পরই তার শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে শুরু করে, এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানান, আঘাতে শ্রেয়াসের প্লীহা (স্প্লিন) ছিদ্র হয়ে যায়, যার ফলে শরীরে মারাত্মক রক্তক্ষরণ হয়। হাসপাতালে নেওয়ার সময় তার রক্তচাপ ও অন্যান্য গুরুত্বপূর্ণ সূচক বিপজ্জনকভাবে নেমে গিয়েছিল। দ্রুত চিকিৎসা শুরু হওয়ায় তার অবস্থা স্থিতিশীল করা সম্ভব হয়।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শ্রেয়াসকে অন্তত দুই দিন আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হবে। রক্তপাত না কমলে আরও কয়েকদিন তাকে হাসপাতালে থাকতে হতে পারে। চিকিৎসকদের ধারণা, তিনি অন্তত এক সপ্তাহ চিকিৎসাধীন থাকবেন।

বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, “২৫ অক্টোবর সিডনিতে তৃতীয় ওয়ানডের সময় শ্রেয়াস আইয়ার পাঁজরের নিচে আঘাত পান। স্ক্যান রিপোর্টে তার প্লীহা ফেটে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। বর্তমানে তিনি স্থিতিশীল এবং ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।”

বোর্ড আরও জানায়, ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসা দল সিডনি ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সিডনিতে থাকা দলের চিকিৎসক শ্রেয়াসের অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করবেন।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

গুরুতর আহত গুরুতর আহত শ্রেয়াস আইয়ার, নেওয়া হয়েছে আইসিইউতে

Update Time : ০৮:০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫