Dhaka ০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

বিপিএল শুরুর আগেই খেলোয়াড়দের পারিশ্রমিক ও ভাতা পরিশোধ করল সিলেট

  • Reporter Name
  • Update Time : ০৯:৪১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১৫২ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের পর্দা ওঠার আগেই পেশাদারত্বের প্রমাণ দিল সিলেট টাইটান্স। দলের সব খেলোয়াড় ও কোচিং স্টাফের চুক্তিবদ্ধ পারিশ্রমিকের ২৫ শতাংশ পরিশোধ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। একই সঙ্গে বাড়তি সুবিধা হিসেবে অগ্রিম ১৫ দিনের দৈনিক ভাতাও (ডেইলি অ্যালাউন্স) বুঝিয়ে দিয়েছে তারা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট টাইটান্স কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। বিসিবির নির্দেশনা অনুযায়ী বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের এই পাওনা পরিশোধ করা হলো।

শুধু সিলেট নয়, টুর্নামেন্ট শুরুর আগে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি তাদের আর্থিক বাধ্যবাধকতা পূরণ করেছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, পারিশ্রমিক পরিশোধের দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছে রংপুর রাইডার্স; তারা চুক্তির ৫০ শতাংশ টাকা আগেই মিটিয়ে দিয়েছে। এছাড়া ঢাকা ক্যাপিটালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেসও ২৫ শতাংশ করে পারিশ্রমিক পরিশোধ করেছে।

তবে বরাবরের মতো ব্যতিক্রম চিত্র দেখা গেছে চট্টগ্রাম রয়্যালস শিবিরে। মালিকানা প্রতিষ্ঠান ট্রায়াঙ্গল সার্ভিসেস আর্থিক সংকট ও স্পন্সর না পাওয়ার অজুহাতে বিসিবির কাছে মালিকানা ছেড়ে দিয়েছে। বর্তমানে বিসিবি সরাসরি চট্টগ্রামের দলের দায়িত্ব নিয়েছে এবং খেলোয়াড়দের পারিশ্রমিকের নিশ্চয়তা দিয়েছে।

আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্স মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্সের। দিনের অন্য ম্যাচে লড়াই করবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

বিপিএল শুরুর আগেই খেলোয়াড়দের পারিশ্রমিক ও ভাতা পরিশোধ করল সিলেট

Update Time : ০৯:৪১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫