Dhaka ০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

মুশফিকের ১০০তম টেস্ট, শিক্ষক–শিক্ষার্থীদের জন্য ফ্রি দেখার সুযোগ

মুশফিকুর রহিমের শততম টেস্ট ম্যাচ স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীরা বিনামূল্যে মাঠে বসে দেখতে পারবেন। বৈধ পরিচয়পত্র দেখালেই তারা মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাবেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়। জানানো হয়, দর্শনার্থীরা স্টেডিয়ামের ৫ নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন এবং সৈয়দ মুশতাক আহমেদ স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করতে পারবেন। তবে নিরাপত্তার কারণে ব্যাগ, বাইরে থেকে আনা খাবার, পানির বোতল বা নিষিদ্ধ কোনো জিনিস বহন করা যাবে না।

বুধবার (১৯ নভেম্বর) আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। সিলেটে প্রথম টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানে হারিয়েছিল টাইগাররা। একই সঙ্গে দ্বিতীয় টেস্টটি মুশফিকুর রহিমের জন্য বিশেষ মুহূর্ত, কারণ তিনি দেশের প্রথম ক্রিকেটার হিসেবে নিজের ১০০তম টেস্টে মাঠে নামছেন।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

মুশফিকের ১০০তম টেস্ট, শিক্ষক–শিক্ষার্থীদের জন্য ফ্রি দেখার সুযোগ

Update Time : ০৭:২৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫