Dhaka ০৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

সুপার ওভারে সূর্যবংশীকে না নামানোর কারণ জানালো ভারত

এশিয়া কাপ রাইজিং স্টার্সে মাত্র ১৪ বছর বয়সেই ব্যাট হাতে সবাইকে অবাক করেছিলেন বৈভব সূর্যবংশী। প্রথম ম্যাচে ৪২ বলে ১৪৪ রান আর সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ১৫ বলে ৩৮ রানের ইনিংস ছিল তার ব্যাটে। তবুও সুপার ওভারে তাকে ব্যাটিংয়ে নামানো হয়নি—এ নিয়ে প্রশ্ন উঠেছিল।

এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন ভারত ‘এ’ দলের অধিনায়ক জিতেশ শর্মা। তিনি বলেন, সূর্যবংশী ও ওপেনার প্রিয়াংশ আর্য মূলত পাওয়ার-প্লের ব্যাটার। কিন্তু সুপার ওভারের মতো ডেথ ওভার পরিস্থিতিতে তারা ততটা কার্যকর হবে না। তাই পরিকল্পনা অনুযায়ী আশুতোষ শর্মা ও রমনদীপ সিংকে মাঠে পাঠানোর সিদ্ধান্ত নেন তারা।

জিতেশ বলেন, ‘বৈভব আর প্রিয়াংশ পাওয়ার-প্লেতে ভালো খেলে। কিন্তু শেষের ওভারগুলোতে বড় শট খেলতে আমরা (আমি, আশুতোষ ও রমনদীপ) বেশি প্রস্তুত। এ কারণেই সুপার ওভারের জন্য আমাদের তিনজনকে বেছে নেওয়া হয়।’

কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয়। শুক্রবার বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত ওভার টাই হওয়ার পর সুপার ওভারে ব্যাট করতে নেমে প্রথম বলেই বোল্ড হন জিতেশ। পরের বলেই ক্যাচ দিয়ে ফেরেন আশুতোষ। রিপন মণ্ডলের টানা দুইটি দুর্দান্ত ইয়র্কারে ভারতের দুই উইকেটই পড়ে যায়। নিয়ম অনুযায়ী দুই উইকেট পড়লে ব্যাটিং শেষ হয়ে যায়। ফলে ভারত আর খেলতে পারেনি বাকি চার বল।

বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল মাত্র ১ রান, যা সহজেই তুলে নিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে টাইগাররা।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

সুপার ওভারে সূর্যবংশীকে না নামানোর কারণ জানালো ভারত

Update Time : ০১:২৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫