
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ বুধবার (১০ ডিসেম্বর) প্রথম ধাপের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে দলের যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, সকাল ১০টায় দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তালিকা প্রকাশ করা হবে।
তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে এনসিপির মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের নাম ঘোষণা করা হবে এই সংবাদ সম্মেলনে।
Reporter Name 














