
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গেছেন। বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন তার সফরসঙ্গী মুফতি উমর ফারুক।
জানা যায়, সারজিস আলম বৃহস্পতিবার (৬ নভেম্বর) বাংলাদেশ থেকে ওমরাহ পালনের উদ্দেশ্যে রওনা হন। সৌদি আরবে তিন দিন অবস্থান করে তিনি মিশর যাওয়ার পরিকল্পনা করেছেন।
মুফতি উমর ফারুক বলেন, আল্লাহর সন্তুষ্টি ও আত্মিক শান্তির জন্য সারজিস আলম ওমরাহতে গেছেন। তাদের সুস্থতা ও নিরাপদ যাত্রার জন্য তিনি সকলের দোয়া চেয়েছেন।
বিএন আহাম্মেদ 














