Dhaka ০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

খালেদা জিয়ার আদর্শে অন্যায়ের বিরুদ্ধে লড়াই চলবে: ড. এম এ কাইয়ুম

  • Reporter Name
  • Update Time : ০৯:২৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ১০৪ Time View

বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের পথ অনুসরণ করেই বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা-১১ আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম। তিনি বলেছেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শিখিয়েছেন কীভাবে অন্যায়ের বিরুদ্ধে আপসহীনভাবে লড়াই করতে হয় এবং মাথা উঁচু করে সংগ্রাম চালিয়ে যেতে হয়।’

রোববার (৪ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও তালতলা সোসাইটি এলাকায় বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. এম এ কাইয়ুম বলেন, বিএনপি সবসময় নারীদের কল্যাণ ও ক্ষমতায়নের প্রশ্নে অগ্রাধিকার দিয়ে কাজ করেছে। সংসদে যাওয়ার সুযোগ পেলে নারীদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখা হবে। তিনি উল্লেখ করেন, নারীরা সমাজের অর্ধেক শক্তি এবং এই শক্তিকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারীদের জন্য বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচির পরিকল্পনা নিয়েছেন। ফ্যামিলি কার্ডসহ দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের নারীদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি। একই সঙ্গে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানান ড. এম এ কাইয়ুম।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

খালেদা জিয়ার আদর্শে অন্যায়ের বিরুদ্ধে লড়াই চলবে: ড. এম এ কাইয়ুম

Update Time : ০৯:২৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬