Dhaka ০৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

গণভোটসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি গ্রহণ করলেন আদিলুর রহমান

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামী দলের দেয়া স্মারকলিপি প্রধান উপদেষ্টার পক্ষে গ্রহণ করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে তিনি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ স্মারকলিপি নেন।

এর আগে দুপুর পৌনে ১টার দিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে আট দলের প্রতিনিধি দল যমুনায় পৌঁছায়। প্রতিনিধিদলে অন্য দলের কয়েকজন শীর্ষ নেতাও উপস্থিত ছিলেন।

স্মারকলিপি গ্রহণ করে আদিলুর রহমান বলেন, সরকার রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় দিয়েছে। এ সময়ের মধ্যে তারা যদি একমত হতে না পারে, তাহলে সরকার নিজস্ব সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ ও গণভোটের বিষয়ে এখনো আলোচনার সুযোগ আছে। বিএনপির সঙ্গে যোগাযোগ বাড়াতে তারা একটি লিয়াজোঁ কমিটি গঠন করেছে। তিনি আরও জানান, পাঁচ দফা দাবিকে কেন্দ্র করে তাদের আন্দোলন চলবে।

আট দলের দাবিগুলো হলো—

১) নির্বাচনের আগে গণভোট আয়োজন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ।

২) অন্তর্বর্তী সরকারের সময়ে রাজনৈতিক হয়রানি ও গ্রেফতার বন্ধ।

৩) নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।

৪) ধর্মীয় স্বাধীনতা রক্ষা।

৫) রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা।

এর আগে মৎস্য ভবনের সামনে মিছিল নিয়ে যমুনার দিকে যাওয়ার সময় পুলিশের বাধায় আট দলের কর্মীরা কিছুক্ষণ আটকে পড়েন।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

গণভোটসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি গ্রহণ করলেন আদিলুর রহমান

Update Time : ০৫:২২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫