
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৮ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। এতে আবুল হাসান রুবেলকে আহ্বায়ক এবং দেওয়ান আবদুর রশিদ নীলুকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এই কমিটি গঠন করা হয়। বৈঠকে কমিটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, দায়িত্ব বণ্টন এবং নির্বাচনী রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরা।
কমিটির অন্য সদস্যরা হলেন— মনির উদ্দীন পাপ্পু, অপরাজিতা চন্দ, জাহিদুর রহমান সুজন, আবু রায়হান, সাইফুল্লাহ সিদ্দিক রুমন এবং গ্রুপ ক্যাপ্টেন (অব.) মো. খালেদ হোসাইন।
গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল জানান, আসন্ন নির্বাচনে দলের অংশগ্রহণকে সুশৃঙ্খল ও সংগঠিত করতে এই কমিটি কাজ করবে। দলীয় গঠনতন্ত্র ও রাজনৈতিক নীতিমালার আলোকে নির্বাচনী সকল কার্যক্রম সমন্বয় করবেন তারা।
Reporter Name 














