Dhaka ০২:৪২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

গভীর সমুদ্রে ডাকাতির কবলে জেলেরা, উদ্ধার করল কোস্ট গার্ড

  • Reporter Name
  • Update Time : ০৬:০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ১৮২ Time View

কক্সবাজারের মহেশখালীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১৩ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। রোববার (৪ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গত ৩ জানুয়ারি রাত ৮টায় মহেশখালীর পশ্চিমে গভীর সমুদ্রে ‘এফ বি আল্লাহর দান-২’ নামক একটি ফিশিং বোট ডাকাতদলের কবলে পড়ে। ডাকাতরা বোটের মাছ, জাল, খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম লুট করে বোটটি মাঝ সমুদ্রে ভাসমান অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে উদ্ধার অভিযান চালায় কোস্ট গার্ড।

অভিযানে ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে গুরুতর আহত ২ জনকে চিকিৎসার জন্য বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দিয়ে ফিশিং বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তর করেছে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

গভীর সমুদ্রে ডাকাতির কবলে জেলেরা, উদ্ধার করল কোস্ট গার্ড

Update Time : ০৬:০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬