Dhaka ১১:২২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

জামায়াতের নির্বাচনী প্রচারণায় তীব্র সমালোচনা করলেন মির্জা আব্বাস

  • Reporter Name
  • Update Time : ০৪:৪০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ১৩৫ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনে অনেক প্রার্থী নানা ধরনের কথা বলছেন। তবে দেশের মানুষ পুরোপুরি শিক্ষিত না হলেও বোকা নন—তাদের ধোঁকা দেওয়া যাবে না। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস অভিযোগ করেন, কিছু প্রার্থী ভোট চাওয়ার সময় ধর্মকে ভুলভাবে ব্যবহার করছেন। তিনি বলেন, “অনেকে বলছেন, তাদের ভোট দিলে জান্নাত, না দিলে জাহান্নাম—এ ধরনের কথা বলা ঠিক নয়।”

তিনি আরও বলেন, যারা একসময় বাংলাদেশের স্বাধীনতা চাননি, তারাই এখন ভোট চাইতে নেমেছেন। তাদের আচরণকে তিনি “অসভ্য” বলে উল্লেখ করেন এবং বলেন, মানুষের উচিত এসব কথায় প্রভাবিত না হওয়া।

জামায়াতের নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, “এরা ধর্মকে বিকৃত করে, দেশকে কখনোই চায়নি—আজ তারা নির্বাচনী মাঠে নেমেছে।”

এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চান মির্জা আব্বাস।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

জামায়াতের নির্বাচনী প্রচারণায় তীব্র সমালোচনা করলেন মির্জা আব্বাস

Update Time : ০৪:৪০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫