Dhaka ১১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই যোদ্ধাদের আক্রমন, আহত ১০

||বিএন আহাম্মেদ ||চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচ চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ের দর্শকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে নগরের পাহাড়তলী থানার সাগরিকায় অবস্থিত স্টেডিয়ামে। আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে—মো. মেহেদী (২৭), সোলাইমান স্বপন (২৮) এবং নুরুল হুদা (২৫)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর সন্দেহভাজন ছয়জনকে আটক করা হয়েছে। পাহাড়তলী থানার ডিউটি অফিসার এএসআই বেল্লাল হোসেন বলেন, “স্টেডিয়ামে হাতাহাতির ঘটনায় ছয়জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিষয়ে যাচাই চলছে। ভুক্তভোগীরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মারধরের শিকার কয়েকজন জানিয়েছেন, ম্যাচ চলাকালে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করার সময় কিছু দর্শক সাকিব আল হাসানের নামে প্লাকার্ড প্রদর্শন করেন। তারা বাধা দিলে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে অভিযুক্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে তাদের ওপর হামলা চালায় বলে দাবি আহতদের।

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই যোদ্ধাদের আক্রমন, আহত ১০

Update Time : ১২:৩৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫