Dhaka ০৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে গৃহযুদ্ধের আশঙ্কা: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রাজনৈতিক দলগুলোকে এমন পরিস্থিতি তৈরি না করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে এনসিপি আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, তাহলে দেশে গৃহযুদ্ধ অনিবার্য। আমরা অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই—দেশকে সেই দিকে ঠেলে দেবেন না।”ক

তিনি আরও বলেন, “আসন্ন নির্বাচন হবে ‘লাউ-কদু’র নির্বাচন। লাউ মানে বিএনপি, আর কদু মানে জামায়াত। তারা আগে একসঙ্গেই ছিল, এখন শুধু ভান করছে যে আলাদা। মূলত সমঝোতার মাধ্যমেই তারা কাজ করছে।”

এনসিপির এই নেতা বলেন, “আমরা জুলাই বিক্রি করতে আসিনি, বরং সঠিক পথে রাখছি। বিএনপি আর জামায়াত জাহাজ বানিয়েছে, আর তেল এনেছে তরুণ প্রজন্ম।”

তিনি আরও বলেন, “বুলেট বিপ্লবের পর এবার ব্যালট বিপ্লবের মাধ্যমে জনগণ জবাব দেবে। তাই এমন কিছু করবেন না, যাতে ভোটের মাধ্যমে আপনারাই হারিয়ে যান।”

গণভোটের প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “গণভোট জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত। একই দিনে ভোট হলে ভয়ভীতি দেখিয়ে সনদের বিরুদ্ধে প্রভাব খাটানো হতে পারে। তাই সরকারের আগে নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ের জন্য গণভোটই সঠিক পদক্ষেপ।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “আপনার কোথায় হাসি আসে বলুন, তাহলে সেই হাসি কান্নায় পরিণত করে দেব। আমাদের এখনো হাসির সময় আসেনি, বরং কান্নার সময় চলছে।”

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে গৃহযুদ্ধের আশঙ্কা: নাসীরুদ্দীন পাটওয়ারী

Update Time : ১২:০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫