Dhaka ০৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

দুর্নীতি মামলায় বাংলাদেশ গ্যাস ফিল্ডের সাবেক দুই কর্মকর্তা কারাগারে

প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাৎ মামলায় বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের সাবেক দুই কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সোমবার (৩ নভেম্বর) বিচারক শারমিন জাহান এ আদেশ দেন।

মামলার তথ্য অনুযায়ী, সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) এটিএম শাহ আলম চাকরির সময় নিজের জন্মতারিখ পরিবর্তন করে ভুয়া শিক্ষা সনদ ও জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। এভাবে বয়স কম দেখিয়ে তিনি অবসরের সময় আরও এক বছর অতিরিক্ত চাকরি করেন। ওই সময়ে তিনি বেতন ও অন্যান্য সুবিধাসহ প্রায় ৭৪ লাখ টাকার বেশি অর্থ অবৈধভাবে গ্রহণ করেন।

ঘটনা প্রকাশ পাওয়ার পর বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে সনদ জালিয়াতির প্রমাণ মেলে। পরে বোর্ড সভায় এটিএম শাহ আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি তার এই প্রতারণায় সহযোগিতার অভিযোগে তৎকালীন মহাব্যবস্থাপক নুরুল আবছার এবং তৎকালীন জিএম (প্রশাসন) মো. নাসিবুজ্জামান তালুকদারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

২০২৪ সালের ২২ অক্টোবর উপ-মহাব্যবস্থাপক মো. আবুল বাসার মিজি মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পরই প্রধান আসামি এটিএম শাহ আলম দেশ ত্যাগ করেন। আর বাকি দুই আসামি উচ্চ আদালত থেকে জামিন পেলেও তা শেষ হওয়ায় তারা সোমবার নিম্ন আদালতে হাজির হয়ে পুনরায় জামিন চান। আদালত তাদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, জামিন বাতিলের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা পেয়েছে। আর আসামিপক্ষ জানিয়েছে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

দুর্নীতি মামলায় বাংলাদেশ গ্যাস ফিল্ডের সাবেক দুই কর্মকর্তা কারাগারে

Update Time : ০৭:৪৭:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫