Dhaka ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা: নজরদারি ও নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ বিষয়ে মঙ্গলবার (১১ নভেম্বর) সব বিমানবন্দরকে জরুরি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে সিসিটিভি নজরদারি জোরদার করা, বাড়তি টহল চালানো এবং পর্যাপ্ত নিরাপত্তা জনবল নিশ্চিত করার মতো কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বেবিচকের নির্দেশনায় বলা হয়েছে—

সব বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সারাক্ষণ নজরদারি করতে হবে। গাড়ি ও পথচারীদের ওপর নজরদারি বাড়াতে ভেহিকল পেট্রোল ও ফুট পেট্রোল ঘনঘন চালাতে হবে। যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত থাকতে হবে।

নির্দেশনায় থাকা প্রধান বিষয়গুলো হলো:

বিমানবন্দরে শুধু দায়িত্বপ্রাপ্ত কর্মী ও অনুমোদিত যাত্রী ছাড়া অন্য কাউকে ঢুকতে দেওয়া যাবে না। সাধারণ মানুষের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।

নিরাপত্তা কর্মীদের উপস্থিতি সর্বোচ্চ রাখতে হবে এবং নিয়মিত ব্রিফিংয়ের মাধ্যমে সবাইকে সতর্ক রাখা হবে।

প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে র‍্যান্ডম তল্লাশি চালাতে হবে। যাত্রী, হাতব্যাগ, মালামাল ও যানবাহনের নিরাপত্তা তল্লাশি নিশ্চিত করতে হবে।

স্পর্শকাতর জায়গা ও সীমান্তঘেরা এলাকায় নিয়মিত টহল দিতে হবে।

সিসিটিভি মনিটরিং সেল ২৪ ঘণ্টা সক্রিয় রেখে সন্দেহজনক কিছু দেখা গেলে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

স্ক্যানার, মেটাল ডিটেক্টর, সিসিটিভি—এসব নিরাপত্তা যন্ত্র প্রতিদিন পরীক্ষা করে সচল রাখতে হবে।

সব গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নীতিমালা ঠিকভাবে মানতে হবে।

এ ছাড়া অগ্নিসুরক্ষা নিশ্চিত করার জন্য গ্যাস লাইন, বিদ্যুৎ লাইনসহ ঝুঁকিপূর্ণ জায়গাগুলো পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। অগ্নিসুরক্ষা ব্যবস্থা সবসময় প্রস্তুত রাখতে হবে।

কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ দেখা গেলে সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা: নজরদারি ও নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

Update Time : ১২:৩৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫