Dhaka ০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

নারায়ণগঞ্জে মুক্তিপণ না পেয়ে যুবককে হত্যা: পরিত্যক্ত ভবন থেকে মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১২:৫১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ১১৪ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. তাকবীর (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ওয়াপদা কলোনী এলাকার পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত একটি ভবনের নিচতলা থেকে তার মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, তাকবীরের মাথা ও শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তিনি স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে। গত মঙ্গলবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের দাবি—অপহরণকারীরা মুক্তিপণ না পেয়ে তাকবীরকে পিটিয়ে হত্যা করেছে।

স্থানীয়রা জানান, বুধবার বিকেল চারটার দিকে ভবনের নিচতলায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

তাকবীরের বাবা নূর মোহাম্মদ বলেন, মঙ্গলবার সকালে ছেলে ঘর থেকে বের হওয়ার পর আর ফেরেনি। ফোন চালু থাকলেও কোনো কল রিসিভ করেনি। বুধবার দুপুরে তার লাশের খবর পান।

তাকবীরের বড় ভাই হৃদয় জানান, একটি অচেনা নম্বর থেকে ফোন করে ৪০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়। টাকা দিতে অস্বীকৃতি জানানো হলে কিছুক্ষণ পরই তার ভাইয়ের মৃত্যুর খবর আসে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে তাকবীরকে মঙ্গলবার রাতেই হত্যা করা হয়েছে। পরিত্যক্ত ভবনটিতে নিয়মিত মাদকসেবীদের আড্ডা ছিল বলে প্রমাণ পাওয়া গেছে। হত্যায় তাদের জড়িত থাকার সন্দেহ আছে।

তিনি আরও বলেন, মুক্তিপণ দাবি করা নম্বরটি খতিয়ে দেখা হচ্ছে। কললিস্ট ও ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে দ্রুত সময়ের মধ্যেই অভিযুক্তদের চিহ্নিত ও গ্রেফতার করা হবে। তদন্ত ও অভিযান চলমান।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

নারায়ণগঞ্জে মুক্তিপণ না পেয়ে যুবককে হত্যা: পরিত্যক্ত ভবন থেকে মরদেহ উদ্ধার

Update Time : ১২:৫১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫