Dhaka ১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এটিএম আজহারুল ইসলামের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ইসলামই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও আইনের শাসনকে রক্ষা করতে পারে। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষ জামায়াতকে স্বাধীনতা বিরোধী বললেও বাস্তবে জামায়াতই স্বাধীনতার স্বপক্ষ শক্তি।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে মোহাম্মদপুর টাউন হল শহীদ পার্ক মাঠে ঢাকা-১৩ আসন কর্তৃক আয়োজন করা ছাত্র, যুব ও নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জয়ের জন্য সবাইকে মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এটিএম আজহারুল ইসলাম বলেন, বহু নির্যাতন–জুলুমের মধ্যেও জামায়াতের নেতারা দেশ ছাড়েননি, যা প্রমাণ করে সংঘটনটি স্বাধীনতার পক্ষে। তিনি আরও অভিযোগ করেন, যিনি অতীতে ‘শেখের বেটি পালায় না’ বলে মন্তব্য করেছিলেন তিনিই এখন দেশত্যাগ করে দেখিয়ে দিয়েছেন কারা আসলে স্বাধীনতার বিপক্ষে।

তিনি বলেন, গত ৫৪ বছর ধরে মানুষের বানানো আইনে দেশ চললেও জনগণের মুক্তি আসেনি। আল্লাহভীরু নেতৃত্বই সুশাসন দিতে পারে এবং জামায়াত ক্ষমতায় এলে দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করা সম্ভব।

জুলাই বিপ্লবের কথা উল্লেখ করে তিনি বলেন, পরিবর্তনের সম্ভাবনা তৈরি হলেও নির্বাচন বানচালের চেষ্টা চলছে। গণভোটের সময়সূচি নিয়ে মতবিরোধ বিশৃঙ্খলা তৈরি করতে পারে বলেও তিনি মন্তব্য করেন। সম্ভাব্য অস্থিরতার দায় সরকারের ওপর বর্তাবে বলেও তিনি জানান। তিনি সবার জন্য সমান সুযোগ তৈরির দাবি তোলেন।

সমাবেশে প্রধান বক্তা ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন থাকলেও ষড়যন্ত্র থামেনি। বাধা মোকাবিলা করে সৎ ও যোগ্য প্রার্থীদের জয়ী করতে হবে।

বিশেষ অতিথি ও ঢাকা-১৩ আসনের প্রার্থী মোবারক হোসাইন এলাকা–সংক্রান্ত নানা সমস্যা তুলে ধরে বলেন, পরিকল্পনার অভাবে মোহাম্মদপুরে যানজট, জলাবদ্ধতা, মাদক ও চাঁদাবাজি বেড়েছে। তিনি নিরাপদ, পরিষ্কার ও সুশৃঙ্খল নগর পরিবেশ গড়ার প্রতিশ্রুতি দেন। তরুণদের জন্য কর্মসংস্থান ও প্রশিক্ষণের গুরুত্বও তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, দীর্ঘ দমন–পীড়নের পর জামায়াতের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি দ্বীন প্রতিষ্ঠার জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং এতে বিপুল ছাত্র, যুব ও সাধারণ মানুষ অংশ নেন। সঞ্চালনা করেন নির্বাচন পরিচালক ডা. শফিউর রহমান।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এটিএম আজহারুল ইসলামের

Update Time : ০৭:১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫