Dhaka ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

পিকেএসএফের পর্ষদে নতুন সদস্য ড. মুস্তফা মুজেরী ও ড. এনামুল হক

  • Reporter Name
  • Update Time : ১০:১৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৯৯ Time View

পিকেএসএফের পর্ষদে নতুন সদস্য ড. মুস্তফা মুজেরী ও ড. এনামুল হক

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সাধারণ পর্ষদে সদস্য হিসেবে যুক্ত হয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মুস্তফা কে. মুজেরী এবং ড. এ কে এনামুল হক। ড. মুজেরী বর্তমানে ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক এবং ড. এনামুল হক বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর পিকেএসএফ ভবনে আয়োজিত প্রতিষ্ঠানের ৩৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই নতুন সদস্যদের নাম ঘোষণা করা হয়। তারা বিদায়ী সদস্য মো. রইছউল আলম মন্ডল ও ড. আবদুল্লাহ আল মাহমুদের স্থলাভিষিক্ত হয়েছেন।

পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন অনুমোদন করা হয়। এছাড়া একই দিনে পরিচালনা পর্ষদের ২৬৩তম সভাও অনুষ্ঠিত হয়। সভায় দেশের স্বল্প আয়ের মানুষের জন্য মানসম্মত কর্মসংস্থান তৈরি এবং তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ তহবিল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদেরসহ পর্ষদ সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। দেশের দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসা পিকেএসএফের নীতিনির্ধারণী পর্যায়ে এই দুই অভিজ্ঞ অর্থনীতিবিদের অন্তর্ভুক্তি প্রতিষ্ঠানটির কার্যক্রমে আরও গতি আনবে বলে মনে করা হচ্ছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

পিকেএসএফের পর্ষদে নতুন সদস্য ড. মুস্তফা মুজেরী ও ড. এনামুল হক

Update Time : ১০:১৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫