Dhaka ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

পুলিশের সঙ্গে বৈঠকে যে বার্তা দিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা

  • Reporter Name
  • Update Time : ০৬:১৪:১০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৮৪ Time View

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালু নিয়ে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পর উভয় পক্ষ বৈঠকে বসেছে।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর মোতালেব প্লাজায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম সতর্ক করে বলেন, আন্দোলনের সুযোগ নিয়ে কোনো বিশেষ গোষ্ঠী যেন ফায়দা নিতে না পারে, সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে।

বৈঠকে ব্যবসায়ী প্রতিনিধিরা এনইআইআর সিস্টেম পুনরায় বিবেচনার অনুরোধ জানিয়ে বলেন, এটি কার্যকর হলে ২৫ লাখ ব্যবসায়ী বেকার হয়ে পড়বে। তারা অভিযোগ করেন, ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং হয়রানি করা হলে আন্দোলন আরও বেগবান হবে। ব্যবসায়ী প্রতিনিধি নাসির উদ্দিন এদিন আটক ১১ জনসহ পূর্বে আটক ৪৬ জন ব্যবসায়ীর মুক্তির দাবি জানান। জবাবে ডিসি মাসুদ বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আটকদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে সকাল থেকে এনইআইআর চালুর প্রতিবাদ ও আটক ব্যবসায়ীদের মুক্তির দাবিতে কারওয়ান বাজারে সড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এই সংঘর্ষে আন্দোলনকারী, পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীরা আহত হন।

এদিকে, বিটিআরসি ভবন পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব স্পষ্ট জানিয়েছেন যে, সরকার এনইআইআর সিস্টেম বন্ধ করবে না এবং বিটিআরসি ভবনে হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

পুলিশের সঙ্গে বৈঠকে যে বার্তা দিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা

Update Time : ০৬:১৪:১০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬