Dhaka ০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

ফেনীতে বাস থেকে ৩৮০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী গ্রেফতার

ফেনীতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩৮০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে র‌্যাব। আটক নারীর নাম জহুরা বেগম (৪২), তিনি কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মো. সালামের স্ত্রী।

র‌্যাব জানায়, বুধবার রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। রাত ১২টার দিকে গোবিন্দপুর এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি বাস থেকে জহুরা বেগমের কাছ থেকে ৩৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা। জব্দ করা ইয়াবাসহ অভিযুক্ত নারীকে বৃহস্পতিবার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান জানান, রোহিঙ্গা নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

ফেনীতে বাস থেকে ৩৮০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী গ্রেফতার

Update Time : ১০:০০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫